1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ২৩৫ অভিবাসী আটক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১ ১১:৩৪ pm

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে দুই প্রদেশ থেকে বাংলাদেশিসহ মোট ২৩৫ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার (২৯ জুন) রাতে গণমাধ্যম ও অভিবাসন বিভাগের বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার ভোর ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত দেশটির মালাক্কা প্রদেশ ও কুয়ালা তেরেঙ্গানু নামক ২টি পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ২৩৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। আটক ২৩৫ জনের মধ্যে ১৮ জন বাংলাদেশি ও ইন্দোনেশিয়ার ১৭ জন নাগরিক রয়েছেন।

এদিকে কুয়ালা তেরেঙ্গানু এলাকার কয়েকটি নির্মাণ সেক্টরে অভিযান পরিচালনা করে ২০০ জন অভিবাসী আটক করা হয়েছে। তবে এই অভিযানে কতজন বাংলাদেশি বা অন্যান্য দেশের কতজন নাগরিক রয়েছেন প্রতিবেদন তা উল্লেখ করা হয়নি।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিন এক বিবৃতিতে বলেন, আটক সকল বিদেশিদের ইমিগ্রেশন আইন ১৯৫৯/১৯৬৩ এর অধীনে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এছাড়া এই বিদেশিদের অবৈধভাবে নিয়োগের অভিযোগে তাদের নিয়োগকারীদেরকে একই আইনের আওতায় তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, মালয়েশিয়ায় থাকা সকল অভিবাসীদের প্রচলিত আইন মানতে হবে। এদিকে দেশটির মালাক্কা প্রদেশে ইমিগ্রেশন বিভাগের যৌথ অভিযানে একটি ডুরিয়ান (জাতীয় ফল) বাগানে লুকিয়ে থাকার সময় ৩৫ জন অভিবাসীকে আটক করা হয়েছে।

এর মধ্যে ১৮ জন বাংলাদেশি ও ১৭ জন ইন্দোনেশিয়ান নাগরিক রয়েছেন। তাদেরকে বৈধ কাগজপত্র না থাকার কারণে আটক করা হয়েছে। আটক সকল অভিবাসীদেরকে মাচাম্বু ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানোর আগে কোভিড-১৯ এর স্ক্রিনিং,করানো পরীক্ষা করতে জেলা স্বাস্থ্যকেন্দ্রে (পিকেডি) নেয়া হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ