
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সোমবার (২৮ জুন) সকাল ৬টা থেকে শুরু হয়েছে তিন দিনের সীমিত লকডাউন যা চলবে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত। এরপর শুরু হবে কঠোর লকডাউন।
এ অবস্থায় কঠোর লকডাউন নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২৯ জুন) বিকেলে এ কথা জানিয়েছেন ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।
তিনি বলেন, ‘আগামীকাল বুধবার (৩০ জুন) দুপুরে ডিএমপি’র মিডিয়া সেন্টারে করোনা পরিস্থিতিতে কঠোর লকডাউন সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।’
ভিন্নবার্তা ডটকম/এন