1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বন্ধুত্ব চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা রাশিয়া ও চীনের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১ ৩:৪০ pm

চীন ও রাশিয়ার নেতৃবৃন্দ সোমবার তাদের ২০ বছরের পুরনো বন্ধুত্ব চুক্তির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে তারা ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ক ও তাদের সম্পর্কের ‘স্থিতিশীল ভূমিকার’ প্রশংসা করেছেন।

চুক্তিটি স্বাক্ষরের দুই দশক উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এর ভিডিও লিংকের মাধ্যমে বৈঠকের প্রেক্ষাপটে রাশিয়া ও চীন একটি যৌথ বিবৃতি প্রকাশ করে। খবর বাসসের।

যুক্তরাষ্ট্রের সঙ্গে এই দুই বিশ্ব শক্তির অভিন্ন টানাপোড়েনের পরিপ্রেক্ষিতে বেশ কয়েক বছর ধরে মস্কো ও বেইজিং নিবিড় সহযেগিতার বন্ধনে আবদ্ধ রয়েছে। এ দুদেশ অর্থনৈতিক, সামরিক ও জ্বালানি খাতসহ বিভিন্ন বিষয়ে সম্পর্কের উন্নয়ন ঘটিয়েছে।

পুতিন বলেন, এই বন্ধুত্ব চুক্তি সম্পর্ককে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে গেছে। চুক্তির মেয়াদ ২০২২ সালের ফেব্রুয়ারিতে আরও পাঁচ বছরের জন্য বাড়ানো হবে।

তিনি চুক্তিটির প্রশংসা করে বলেন, বৈশ্বিক বিষয়ে এ চুক্তি চীন ও রাশিয়ার সহযোগিতার ক্ষেত্রে স্থিতিশীল ভূমিকা পালন করছে।

ক্রেমলিন থেকে প্রকাশিত ওই বিবৃতিতে শি বলেন, অশান্তি ও পরিবর্তনের মধ্যদিয়ে যাওয়া এ বিশ্বে মানবতা নানা ধরনের ঝুঁকি মোকাবিলা করছে। চীন ও রাশিয়ার সহযোগিতা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক শক্তির যোগান দিচ্ছে।

তিনি আরও বলেন, চীন রাশিয়ার বন্ধুত্ব নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি উদাহরণ হিসেবে কাজ করছে।

উল্লেখ, চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিনের সময় ২০০১ সালে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ