1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১ ২:৫১ pm

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে রিফাত হোসেন (২৮) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুন) ভোরে উপজেলার জগতবেড় সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রিফাত হোসেন ওই ইউনিয়নের মুন্সিরহাট নাজিরগোমানী গ্রামের ইসলাম হোসেনের ছেলে।

বিজিবি সূত্র জানান, রিফাত সীমান্ত পথে গরু পারাপারের সঙ্গে জড়িত ছিলেন। মঙ্গলবার ভোরে ওই সীমান্তে বিএসএফের কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে সকালে সংলী নদীর লাভলুর ব্রিজের কাছ থেকে রিফাতের মরদেহ ভারতী সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নিয়ে যান।

স্থানীয় জগতবেড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নবিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ফেরত পেতে দুই দেশের পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর কোম্পানি কমান্ডার বেলাল হোসেন বলেন, বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনা হবে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ