1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বিস্ফোরণের কারণ জানতে পাঁচ সদস্যের কমিটি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১ ১১:৪০ am

রাজধানীর মগবাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের কারণ নির্ণয় করতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

সোমবার (২৮ জুন) ফায়ার সার্ভিস সদরদফতরের ডিউটি অফিসার মো. রাসেল শিকদার বলেন, মগবাজারে বিস্ফোরণের কারণ জানতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে বিস্ফোরণের কারণ অনুসন্ধান করে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিস অধিদফতরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটির সদস্যরা হলেন- উপ-পরিচালক (ঢাকা) দিনমনি শর্মা, সহকারী পরিচালক (ঢাকা) ছালেহ উদ্দিন আহমেদ, উপ-সহকারী পরিচালক (ঢাকা জোন-১) মো. বজলুল রশিদ ও পরিদর্শক (ওয়্যার হাউজ) দেবব্রত মন্ডল।

রোববার (২৭ জুন) সন্ধ্যায় মগবাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত সাতজন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে। যারা অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ