
রাজধানীর মগবাজারের বিস্ফোরণের ঘটনায় ভেতরে কেউ আটকা আছেন এমন সন্দেহে উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রোববার (২৭ জুন) দিবাগত রাত ১২ টা ৪০ মিনিটে এক প্রেস ব্রিফিংয়ে এমন কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের নেতা উপ-পরিচালক বজলুর রশিদ।
তিনি আরো বলেন, এখনো আমরা নিশ্চিত হয়ে জানতে পারিনি ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে। আমরা প্রথমিকভাবে ধারণা করছি গ্যাসের সিলিন্ডার থেকে এই বিস্ফোরণ হতে পারে। ঘটনার সঠিক কারণ জানতে ফায়ার সার্ভিসের মহাপরিচালকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং সাত দিনের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা করতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, হারুন নামে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের একজন নিরাপত্তাকর্মী এখনও নিখোঁজ রয়েছেন। তাই উদ্ধার কাজ অব্যাহত রাখছে ফায়ার সার্ভিস।
ভিন্নবার্তা/এমএসআই