1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বৃষ্টিপাত বাড়ছে , রয়েছে ভারী বর্ষণের আভাস

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১ ১২:২৯ am

মাঝে কয়েকদিন বিরতি দিয়ে ফের ভারী বর্ষণ ঝরাচ্ছে প্রকৃতি। আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (২৭ জুন) দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ হয়েছে। বেশির ভাগ জায়গায় বর্ষণ হয়নি বললেই চলে। দিনভর উজ্জল সূর্যকিরণ ছিল দেশের অধিকাংশ জায়গায়। তবে, সন্ধ্যার পর ঢাকা রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়। ঝড়ের এ প্রবণতা রয়েছে আগামী কয়েকদিন।

এদিকে, বৃষ্টি কমে যাওয়ায় এবং বাতাসে অধিক পরিমাণে আদ্রতার উপস্থিতির কারণে গরম অনুভূতি যেটা বেড়েছিল, সেটাও কিছুটা সন্ধ্যার পর থেকে প্রশমিত হচ্ছে। বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে সেটা আরও কমে আসবে।

আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুছ জানিয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মােটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় সোমবার (২৮ জুন) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা-হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০ থেকে ১৫ কিমি।

মঙ্গলবার নাগাদ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়া সামান্য পরিবর্তনের হবে। অন্য এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, যশোর, কুষ্টিয়া, পাবনা, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ