1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

যশোরে ট্রাক-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১ ৩:১৩ pm

যশোরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। রোববার দুপুর ১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চীতে এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- গরু ব্যবসায়ী নয়ন, নাইম ও জনি এবং অজ্ঞাত পরিচয়ের প্রাইভেটকার চালক। এদের মধ্যে গরু ব্যবসায়ীদের সবার বাড়ি চট্টগ্রামের মুরাদনগর এলাকায়।

নাভারণ হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, চট্টগ্রামের চার গরু ব্যবসায়ী রোববার যশোর থেকে প্রাইভেটকার নিয়ে গরু কেনার জন্য শার্শার সাতমাইল পশুহাটের দিকে যাচ্ছিলেন। তাদের প্রাইভেটকার যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালকসহ তিনজন এবং যশোর হাসপাতালে আনার পর একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত অপর গরু ব্যবসায়ী শাহাবুদ্দিনকে গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ