
ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে বিষপান করে অষ্টম শ্রেনীর মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত মাদ্রাসা ছাত্রীর নাম সাবরিনা (১৫)। সে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তুলাতুলি সংলগ্ল ( মাল) বাড়ির সেলিম মালের মেয়ে।
এলাকা ও পুলিশ সূত্র জানা যায়, সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তুলাতুলি সংলগ্ল মাল বাড়ির সেলিম মালের মেয়ে শুক্রবার দুপুর ১ টার দিকে বাড়িতে বিষপান করে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। তবে তার আত্মহত্যার সঠিক কোনো কারণ এখনো জানা যায়নি।
ভোলা সদর মডেল থানার ( ওসি) ভারপ্রাপ্ত মোঃ এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই