1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে নয়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১ ৯:৫৯ pm

করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘কঠোর লকডাউন’ শুরু হতে যাচ্ছে। এর আওতায় জরুরি পরিষেবা ছাড়া সরকারি ও বেসরকারি সব অফিস বন্ধ থাকবে এবং জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরেও বের হওয়া যাবে না।

সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে এ লকডাউন শুরু হবে। এ সময় জরুরি পণ্য পরিবহন ছাড়া সব যানবাহন চলাচলও বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজের যানবাহনগুলো চলাচল করতে পারবে। গণমাধ্যমের যানবাহন এর আওতায় পড়বে না।

এ বিষয়ে শনিবার প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানা গেছে।

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ মোকাবিলায় এর আগেও বেশ কয়েকবার কঠোর লকডাউন ঘোষণা করা হয়। জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চলে বিভিন্ন পয়েন্টে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ