1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তি: নোবিপ্রবির সেই কর্মকর্তাকে শোকজ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১ ১২:৩৪ pm

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ডিপিডি দপ্তরের সহকারী পরিচালক মো. জিয়াউর রহমান সম্রাটকে (৩৫) কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের আদেশক্রমে ওই কারণ দর্শানো নোটিশ করা হয়েছে বলে জানা গেছে। রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নোবিপ্রবি রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবুল হোসেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাকে শোকজ করা হয়। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। জেলা পুলিশ সুপারের কাছে তার মামলার কাগজপত্র চাওয়া হয়েছে। মামলার কাগজপত্র হাতে পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. দিদার-উল-আলম বলেন, মদ্যপানের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এবং কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাকে শোকজ করা হয়েছে। ১০ কার্যদিবসের মধ্যে তাকে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

বিভিন্ন কারণে ওই কর্মকর্তা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে অফিস না করলে; সহজে ব্যবস্থা নেওয়া যায় না বলেও তিনি মন্তব্য করেছেন।

তিনি আরও বলেন, কোনো কর্মচারী বা কর্মকর্তা গ্রেফতার হয়ে কারাগারে গেলে তাকে বহিষ্কারের আইন থাকলেও তাকে কেন করা হয়নি, এ প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান।

উল্লেখ্য, গত ১৭ জুন রাত ১২টা ৮ মিনিটে সম্রাট ফেসবুকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে অশ্লীল মন্তব্য করেন। এর পর নোয়াখালী আওয়ামী লীগসহ জেলাবাসী আন্দোলনে ফুঁসে উঠলে পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। এ ব্যাপারে তার বিরুদ্ধে কবিরহাট থানা ও কোম্পানীগঞ্জ থানায় দুটি মামলা করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ