1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চায়ের দোকানে পিকআপ ঢুকে নিহত ১, আহত ৯

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১ ১১:৫৭ pm

পিকআপ চালানো শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চা দোকানের বারান্দায় উঠে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন এক বৃদ্ধ। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের চিতলিয়া আমতলা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, চিতলীয়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য সায়াদ মিয়া একটি পিকআপ নিয়ে গ্রাম্য রাস্তায় গাড়ি চালানো শিখছিলেন। চিতলিয়া আমতলা বাজার এলাকায় গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জনৈক তাজর মিয়ার চায়ের দোকানে ঢুকে পড়ে।

এ সময় চায়ের দোকানের বারান্দায় বসা জায়ফর মিয়া (৭৫) পিকআপের নিচে চাপা পড়েন। তাকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা অবনতি দেখে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। মৌলভীবাজার সদর হাসপাতালে যাওয়ার পথে সন্ধ্যায় জায়ফর মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় শামছু মিয়া (৪৮), জুম্মান মিয়া (১৮) ও আলাল মিয়া সহ (৪০) ৯ জন আহত হয়েছেন।

আলীনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য সাইফুল ইসলাম শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। ঘটনার পর থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য সায়াদ মিয়া পলাতক রয়েছেন।

এ ব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশের ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ