1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ফুটপাত থেকে মরদেহ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১ ১১:৩৬ pm

রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এর পাশ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৬০ বছর।

শনিবার (১৯ জুন) রাত আটটার দিকে পল্টন থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।

এ বিষয়ে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, খবর পেয়ে রাতে স্টেডিয়ামের ১ নম্বর গেট সংলগ্ন ফুটপাত থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা কেউ তার নাম পরিচয় জানাতে পারেনি। তবে আশপাশের লোকজন মাধ্যমে জানা গেছে, অজ্ঞাতনামা ওই ব্যক্তি গুলিস্তান এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। থাকতেনও ফুটপাতেই।

পুলিশের এই কর্মকর্তা জানান, আজ সন্ধ্যায় অসুস্থ অবস্থায় ফুটপাতে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ