1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কুমিল্লায় বাসের ধাক্কায় প্রাইভেটকারের ৩ যাত্রী নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুন, ২০২১ ১১:৪৮ am

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার জোড়কানন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ঢাকার খিলগাঁও তালতলা এলাকার মোবারক হোসেনের ছেলে মো. মিরাজ হোসেন (১৮), শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার আবদুল মজিদের ছেলে বেলাল হোসেন (৩৫) ও লক্ষ্মীপুর জেলার বাসিন্দা ফখরুল আলম (৩৫)।

এ বিষয়ে কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার এসআই আবদুর রহমান বলেন, ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী প্রাইভেটকারটি ওই এলাকায় ইউটার্ন নেওয়ার সময় শ্যামলী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে মো. মিরাজ হোসেন ও বেলাল হোসেন মারা যান। পরে ঢাকা নেওয়ার পথে ফখরুল আলমের মৃত্যু হয়।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে জব্দ ও দুর্ঘটনায় বিধ্বস্ত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। তবে বাসচালক ও হেলপার পালিয়ে গেছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ