1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুই সিটির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুন, ২০২১ ৮:১৫ pm

ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে তা জানাতে দুই সিটি কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার দুই সিটির বিভিন্ন হাসপাতালের মেডিকেল বর্জ্য ও গৃহবর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে হাইকোর্টের নির্দেশনা অনুসারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানাতে বলা হয়েছে আদেশে।

বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মহিদুল কবিরের করা রিট আবেদনে ৫ বছর আগে জারি করা রুলের ওপর চূড়ান্ত শুনানিতে এ আদেশ দেন আদালত। গতকাল আদালতে রিট আবেদনকারী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও অরবিন্দু কুমার রায়।

‘অব্যবস্থাপনায় ময়লার ভাগাড় ঢাকা’ শিরোনামে ২০১৫ বছরের ৭ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদনের ভিত্তিতে দুই সিটি কর্পোরেশনের সংশ্লিস্ট দায়িত্বশীলদের আইনি নোটিশ দেন সৈয়দ মহিদুল কবির। নোটিশের জবাব না পেয়ে রিট আবেদন করেন। এ রিট আবেদনে ২০১৬ সালের ১০ ফেব্রুয়ারি রুল জারি করেন হাইকোর্ট। একইসঙ্গে আইন অনুসারে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা তিনমাসের মধ্যে জানাতে নির্দেশ দেন আদালত। এরপর সিটি কর্পোরশেনের পক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কার্যক্রম জানানো হয়। কয়েক বছর আগে সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে জানালেও বর্তমানে কি অবস্থায় আছে সে বিষয়ে অগ্রগতি জানতে চেয়ে আদেশ দিয়েছেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ