1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢামেকে ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১ ১২:১৩ am

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ৪৫ বছর বয়সী এক রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়েছে। তিনি খুলনা থেকে এসেছেন। তিনি এর আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন।

সোমবার (১৪ জুন) দুপুরে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. ফরহাদ উদ্দিন চৌধুরী মারুফ বিষয়টি নিশ্চিত করে বলেন, এই রোগী ২৮ দিন আগে কোভিড আক্রান্ত হয়েছিলেন। কোভিড পরবর্তী জটিলতা নিয়ে এক সপ্তাহ আগে তিনি ঢামেকে ভর্তি হন। তখন তার মাথা ব্যথা ও ডান চোখে সমস্যা হচ্ছিল। পরে আমরা তাকে ব্ল্যাক ফাঙ্গাস ইনফেকটেড সন্দেহ করে গত পরশু নাক, কান ও গলা বিভাগের সহযোগিতায় তার নাক অপারেশন করি। স্যাম্পল নিয়ে বারডেম হাসপাতালে ফাঙ্গাস টেস্ট করতে দিই। সেখানে রোগীর হিস্ট্রোপ্যাথলজি, মাইক্রোস্কপি ও কালচার তিনটাতেই ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়।

তিনি আরও বলেন, অপারেশনের আগে রোগীর শ্বাসকষ্ট ছিল। এখন তা স্বাভাবিক। আমাদের বিশ্বাস রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত একজন রোগী আমাদের হাসপাতালে ভর্তি আছে। তাকে আমরা চিকিৎসা দিচ্ছি। তবে ব্ল্যাক ফাঙ্গাস দেশে আগেও ছিল। এটা নতুন কিছু না যে, এটা নিয়ে আতঙ্কিত হতে হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ