1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সীতাকুণ্ডের মেয়ে ব্রিটেনের রাষ্ট্রদূত তাসনিমকে শুভেচ্ছা জানাতে এলাকাবাসীর ভিড়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১ ২:০২ am

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে বলিষ্ট ভূমিকা রেখে আলোচিত ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম এসেছেন নিজ বাড়ি সীতাকুণ্ডে। বৃহস্পতিবার (১০ জুন) তিনি নাড়ির টানে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামে নিজ বাড়িতে আসেন।

শুক্রবার পর্যন্ত দুই দিন এলাকায় অবস্থানকালে দাদা-দাদির কবর জেয়ারত ও এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তবে এলাকার গ্রাম্য সড়কের বেহাল দশা দেখে হতাশা প্রকাশ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের পূর্ব সৈয়দপুর গ্রামের বাসিন্দা সাবেক অতিরিক্ত সচিব সালামত উল্লাহ ভূঁইয়ার মেয়ে সাঈদা মুনা তাসনিমও বাবার মতোই একজন অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন। বাবার কর্মসূত্রে ঢাকাতেই বেড়ে উঠেন তাসনিম। বুয়েটের এ ছাত্রী বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১১তম ব্যাচের ছাত্রী হিসেবে চাকরিতে এবং ১৯৯৩ সালে তিনি ফরেন ক্যাডারে যোগ দেন।

এরপর তিনি অত্যন্ত দক্ষতার পরিচয় দেন কর্মক্ষেত্রে। যার ফলস্বরূপ তাকে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশন, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশন ও থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয় সরকার।

সবক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখে বর্তমানে তিনি ব্রিটেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত আছেন। তাসনিম সাম্প্রতিক রোহিঙ্গা ইস্যুতে আল আলজাজিরায় দেশের ভূমিকা নিয়ে বলিষ্ট বক্তব্য রেখে সারা বিশ্বের নজর কাড়েন। এতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয় সর্বত্র। ফলে তাকে নিয়ে আলোচনা শুরু হয় দেশ-বিদেশে। সেই তাসনিম বৃহস্পতিবার আকস্মিক গ্রামের বাড়িতে এসে উপস্থিত হলে পুরো উপজেলায় তোলপাড় সৃষ্টি হয়।

বৃহস্পতিবার ও শুক্রবার তার নিজ এলাকায় নেতাকর্মী, প্রশাসনিক কর্মকর্তাদের ভিড় লেগে যায়। তাকে শুভেচ্ছা জানাতে আসেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. লীগ নেতা এস এম আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, ওসি মো. আবুল কালাম আজাদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, আ. লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মো. বেলাল হোসেনসহ অসংখ্য নেতাকর্মী ও কর্মকর্তারা।

এসময় তাসনিম সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নিজ গ্রাম সীতাকুণ্ডের প্রতি তার নাড়ির টানের কথা উল্লেখ করে বলেন, বাবার চাকরির কারণে ঢাকায় বড় হলেও প্রতিবছর শীত মৌসুমে এবং দুই ঈদে বাড়ি আসতাম আমরা। এখানে প্রকৃতির সঙ্গে মিশে যেতাম। চন্দ্রনাথ পাহাড়ের ওপরে উঠা, বিভিন্ন মঠ-মন্দিরে ঘোরা, মাঠ-ঘাটের সবুজ শ্যামল প্রকৃতি এবং বাড়ি থেকে মাত্র কয়েক মিনিট হেঁটে সাগর পাড়ে চলে গিয়ে সাগরের রূপ দেখে সবসময় ভালোবাসা অনুভব করতাম।

কর্মজীবনে ব্যস্ত হয়ে গেলেও এখনো দূর থেকে গ্রামের প্রতি সেই টান অনুভব করেন তাই তিনি দাদা-দাদির কবর জেয়ারতের উদ্দেশ্য নিয়ে গ্রামে ছুটে এসেছেন। তবে এখানে এসে পূর্ব সৈয়দপুর নিজ গ্রামে প্রবেশের যে সড়ক সেটির বেহাল দশা দেখে মনটা খারাপ হয়ে গেছে তার। সেকথা জানাতেও ভোলেননি। এ বিষয়ে সবার কাছে ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তার কাছে ফোন করে কথাও বলেন।

সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম নিজামী বলেন, আমাদের গ্রামের গর্ব ব্রিটেনের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম বাড়িতে আসায় গত দুই দিন এখানে সব শ্রেণি পেশার মানুষের ভিড় লেগেছিল। উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে প্রশাসনিক সব কর্মকর্তা এখানে ছুটে আসেন। তিনি সবাইকে দেখে ভালোলাগার কথা জানিয়েছেন। তবে গ্রাম্য একটি সড়ক নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বিভিন্ন কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে কথাও বলেছেন। শনিবার সকালে তিনি ঢাকায় ফিরে যাবেন। তাসনিমের বাবাও অতিরিক্ত সচিব ছিলেন। কিন্তু গ্রামের টানে তিনিও প্রায়ই ছুটে আসতেন নিজ বাড়িতে।

সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুল ইসলাম তানভীর বলেন, তিনি নিজ বাড়িতে আসায় আমরা সেখানে ছুটে গিয়েছি। তার কর্মদক্ষতা সর্বত্র প্রশংসিত। বিশেষ করে রোহিঙ্গা ইস্যুতে তার এমন বলিষ্ট কণ্ঠস্বর যারা শুনেছেন তাদেরকে তাকে নিয়ে আর কিছু বলার থাকে না।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ