1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ফ্লোরিডায় গ্র্যাজুয়েশন পার্টিতে গুলি করে নারীসহ তিনজনকে হত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১ ১২:৪১ pm

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি শহরে একটি গ্র্যাজুয়েশন পার্টিতে বন্দুক হামলায় এক নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন।

এ ছাড়া গোলাগুলির ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হয়েছেন। খবর এনবিসির।

মিয়ামি পুলিশ বলছে, স্থানীয় সময় রোববার দিবাগত রাত ২টার দিকে প্রাণঘাতী ওই সংঘর্ষ শুরু হয়। একটি গ্র্যাজুয়েশন পার্টি চলাকালে সেখানে ওই গোলাগুলির ঘটনা ঘটে।

হামলাকারীরা দুটি গাড়ির ভেতর থেকে গুলি চালায়। এ সময় একটি গাড়ি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পাশের দেয়ালে ধাক্কা খায় এবং গাড়ির ভেতরে অস্ত্রসহ দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এক সপ্তাহর ব্যবধানে মিয়ামি শহরে দুটি বন্দুক হামলার ঘটনা ঘটল। গত সপ্তাহে ঠিক একই ধরনের ঘটনা ঘটে এবং তাতে দুজন নিহত ও ২১ জন আহত হন।

এ ছাড়া রোববার আমেরিকার লুইজিয়ানা শহরেও বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে যাতে অন্তত সাতজন নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় এক নারীর অবস্থা আশঙ্কাজনক। ওই নারীর মুখে গুলি লেগেছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ