1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মহাসড়কে দীর্ঘ যানজট

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১ ১২:১৩ pm

যানবাহনের চাপ বৃদ্ধির কারণে রাতে ও ভোরে বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বন্ধ রাখা হয়েছিল। এতে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৮ জুন) ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছে মহাসড়কে চলাচলরত চালক ও যাত্রীরা। এছাড়াও কাঁচামাল বহনকারী পরিবহনগুলো বিপাকে পড়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, সিরাজগঞ্জ অংশে রাস্তায় যানজটের কারণে টোল আদায় দুই দফা আধাঘণ্টা করে বন্ধ রাখা হয়েছিলো। তাছাড়া বৃষ্টির জন্য গাড়ির চাপ বেড়ে যাওয়ায় থেমে থেমে গাড়ি চলাচল করছে। মহাসড়কে পুলিশ কাজ করছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, অতিরিক্ত যানবাহনের চাপের কারণে রাতে বঙ্গবন্ধু সেতুর পূূর্ব পাড়ে ও ভোরে পশ্চিম পারে টোল আদায় বন্ধ রাখা হয়।

চালকরা জানায়, গতকাল সোমবার (৭ জুন) সন্ধ্যা থেকে বৃষ্টি হওয়ায় মহাসড়কে গাড়ি ধীর গতিতে চলাচল করায় গাড়ির চাপ বেড়ে যায়। অন্যদিকে সিরাজগঞ্জ অংশে রাস্তায় যানজট সৃষ্টি হওয়ায় আধাঘণ্টা টোল আদায় বন্ধ ছিলো। পরে ভোর রাত থেকে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ