1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

দুই পুলিশকে ঘুষিয়ে হাতকড়াসহ পালাল যুবক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১ ১:৩৪ am
Faridpur-Police

ফরিদপুরের আলফাডাঙ্গা থানার দুই পুলিশকে ঘুষি মেরে হাতকড়াসহ মো. বরকত হোসেন (২৩) এক যুবক পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ শনিবার দুপুর পর্যন্ত সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা জালালউদ্দিনসহ ১১ জনকে আটক করেছে।

শুক্রবার সন্ধ্যার দিকে আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের বেড়িরহাট গ্রামে মো. বরকত হোসেন হাতকড়া অবস্থায় পুলিশকে ঘুষি মেরে পালিয়ে যান।

বরকত হোসেন ওই গ্রামের বাসিন্দা ও বেড়ির হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজামুদ্দিন ওরফে মঞ্জু মাস্টারের ছেলে। তার পরিবারের দাবি, বরকত মানসিক রোগী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে একটি গ্রাম্য সালিশ চলছিল। একপর্যায় উত্তেজনা সৃষ্টি হলে আলফাডাঙ্গা থানার পুলিশ মঞ্জুর হোসেন প্রথমে বরকতের হাতে হাতকড়া পরান। এ সময় বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির সময় বরকত অন্য হাত দিয়ে পুলিশ সদস্য মঞ্জুর হোসেনকে ঘুষি মারেন। এরপর আরেক পুলিশ সদস্য জামালউদ্দিন বরকতের আরেক হাত ধরতে গেলে বরকত তখন হাতকড়াসহ তাকেও ঘুষি মেরে পালিয়ে যান।

এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, বেড়িরহাট গ্রামে একটি সালিশে দুই পক্ষের বাকবিতণ্ডা হয়। এ খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বরকত হোসেন নামে ওই যুবককে দেশীয় অস্ত্রসহ আটক করে। তাকে হাতকড়াও পরানো হয়। তখন বরকতের লোকজন পুলিশের কাছ থেকে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেয়।

তিনি জানান, এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে শনিবার দুপুর পর্যন্ত ১১ জনকে আটক করেছে। বরকতের বাবা মঞ্জুর হোসেন মাস্টারকে থানা হেফাজতে নেয়া হয়েছে।

এ ঘটনায় কর্তব্যকাজে বাধা দেয়ার অপরাধে আটককৃতদের বিরুদ্ধে মামলা হচ্ছে। জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওই কর্মকর্তা জানান।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ