1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১ ২:৩২ am

জরুরি সংস্কার কাজের জন্য রাজধানীর পূর্ব রামপুরাসহ কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (৩ জুন) ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব রামপুরা বায়তুল মামুর মসজিদ গলি এলাকায় গ্যাস পাইপলাইন কাজের ট্রায়াল গ্যাস শাটডাউনের জন্য আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় পূর্ব রামপুরা পুলিশ ফাঁড়ি এলাকা, রামপুরা হাইফুল এলাকা, বউবাজার ও আল-মামুর মসজিদ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়াও পার্শ্ববর্তী এলাকায় আবাসিক, শিল্প ও সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাসের চাপ কম থাকতে পারে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ