1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এলপি গ্যাসের দাম কমল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মে, ২০২১ ১:১৪ pm

বেসরকারি এলপি গ্যাসের দাম কমল। ১২ কেজি সিলিন্ডার আগামীকাল থেকে ৮৪২ টাকায় বিক্রি হবে, যা গতমাসেও ছিল ৯০৬ টাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপি গ্যাসের দাম পুনঃনির্ধারণ করেছে। এলপি গ্যাসের পাশাপাশ অটোগ্যাসের নামও পুনঃনির্ধারণ করেছে বিইআরসি। অটোগ্যাস লিটার প্রতি ৪১.৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল ১ জুন থেকে এটি কার্যকর হবে।

সোমবার বিইআরসির নতুন এই আদেশ ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান আবদুল জলিল। ভার্চুয়াল এ অনুষ্ঠানে যুক্ত ছিলেন বিইআরসির সদস্য মকবুল ই-এলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, বজলুর রহমান, সচিব রুবিনা ফেরদৌস, উপ-পরিচালক কামরুজ্জামান প্রমুখ।

বিইআরসি চেয়ারম্যান বলেন, মূল্য সমন্বয়ে তিনটি বিষয় যুক্ত, সৌদি সিপির দর, ডলারের বিনিময় দর, আর সৌদি সিপির ভিত্তিতে ভ্যাটের কিছুটা পরিবর্তন হয়। এ কারণে তিনটি বিষয় সমন্বয় করা হয়।

১২ এপ্রিল প্রথমবারের মতো এলপি গ্যাসের দর ঘোষণা করে বিইআরসি। তখন বলা হযেছিল সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে প্রতি মাসের ভিত্তিমূল্য অর্থাৎ গ্যাসের নীট মূল্য ধরা হয়েছে। সিপির দর উঠা-নামা করলে প্রতিমাসে দর সমন্বয় করা হবে। অন্যান্য কমিশন ও প্রফিট অপরিবর্তিত থাকবে পরবর্তী গণশুনানি না হওয়া পর‌্যন্ত। মার্চের সিপি দর ছিল যথাক্রমে প্রতি টন প্রোপেন বিউটেন ৬২৫ ও ৫৯৫ ডলার। পরের মাস এপ্রিলে হয় যথাক্রমে ৫৬০ ও ৫৩০ ইউএস ডলার হলে সিলিন্ডার (১২ কেজি) প্রতি এলপি গ্যাসের দর নির্ধারণ করা হয় ৯০৭ টাকা। মে মাসে ৪৯৫ ও ৪৭৫ ডলারে নেমে এসেছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ