1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

৭০ ভাগ মানুষকে টিকা দিতে না পারলে করোনা শেষ হবে না : ডাব্লিউএইচও

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১ ২:৫৭ pm

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) ইউরোপবিষয়ক পরিচালক সতর্ক করে বলেছেন, ৭০ ভাগ লোককে টিকার আওতায় না আনতে পারলে করোনা মহামারীর অবসান হবে না। ইউরোপে টিকা দেয়ার গতি খুব ধীর হওয়ার প্রেক্ষাপটে শুক্রবার তিনি এ সতর্কতা উচ্চারণ করেন।

ডাব্লিউএইচওর ইউরোপবিষয়ক আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ এক সাক্ষাৎকারে বলেন, ন্যূনতম ৭০ ভাগ লোককে আমরা টিকা দিতে না পারলে মহামারী শেষ হবে না। তিনি আরো জানান, নভেল করোনাভাইরাসের নতুন ধরন নিয়ে তার মূল উদ্বেগ।

ক্লুগ বলেন, আমরা জেনেছি বি.১৬১৭ বা ভারতীয় ধরন বি.১১৭ তথা ব্রিটিশ ধরনের তুলনায় অনেক বেশি সংক্রামক। আগের যেকোনো ধরনের চেয়ে ভারতীয় ধরন বা ভ্যারিয়েন্ট খুব বেশি দ্রুত ছড়িয়েছে।

তিনি টিকা দেয়ার গতিকে আরো দ্রুত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, আমাদের সবচেয়ে ভালো বন্ধু টিকার গতি। সময় আমাদের বিরুদ্ধে কাজ করছে। অথচ টিকা দেয়ার গতি খুব ধীর। এ গতি ত্বরান্বিত করা দরকার।

এএফপির হিসেব মতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় অঞ্চলের ৫৩টি দেশের মোট জনসংখ্যা মাত্র ২৬ ভাগ এ পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছে। এর মধ্যে মধ্য-এশিয়ার কিছু দেশও রয়েছে।

এ দিকে ইউরোপীয় ইউনিয়নে মোট ৩৬ দশমিক ৬ ভাগ লোক টিকার অন্তত একটি ডোজ পেয়েছে।

সূত্র : বাসস

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ