1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মোহামেডানের নেতৃত্বে সাকিব

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মে, ২০২১ ২:১৩ pm

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব আল হাসান অনুজ্জ্বল ছিলেন। বল হাতে তিন উইকেট পেলেও ব্যাট হাতে ছিলেন একেবারেই নিষ্প্রভ। সামনে এবার ঢাকা প্রিমিয়ার লিগ। বিশ্বসেরা অলরাউন্ডারের নেতৃত্বেই এবারের লিগে খেলবে মোহামেডান। এক সংবাদ বিবৃতির মাধ্যমে ঐতিহ্যবাহী ক্লাবটি সাকিবকে অধিনায়ক করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।

কিছুদিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ না খেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে গিয়ে বিতর্কের মুখে পড়েছিলেন সাকিব। তার যুক্তি ছিল, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে নিজেকে প্রস্তুত করা। কিন্তু আইপিএলে ৪ ম্যাচে সুযোগ পেয়ে তেমন কিছু করতে পারেননি। সেই সাকিবই এবার পাকিস্তান সুপার লিগকে (পিএসএল) ‘না’ বলে দেশের লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

আগামী ৩১ মে থেকে মাঠে গড়াবে ডিপিএল। ১২টি দল এতে অংশ নেবে। ওয়ানডের পরিবর্তে টি-টোয়েন্টি ফরম্যাটে হবে খেলা। মোহামেডান দলটিতে সাকিব ছাড়াও আছেন শামসুর রহমান শুভ, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি, শুভগত হোম প্রমুখ। ঐতিহ্যবাহী দলটি এবার তাদের হারানো গৌরব ফিরে পেতে উদ্যমী।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ