1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ময়মনসিংহে মাইক্রো-অটো সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মে, ২০২১ ১২:৫২ pm

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নান্দাইল এলাকার আঠারবাড়ি-চৌরাস্তা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার বাঁশহাটি গ্রামের বাবর আলীর ছেলে শাহাব উদ্দিন (৪৫) এবং অন্যজন হলেন আব্দুল খালেক (৭০)। । তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

ওসি বলেন, অটোরিকশাটি যাত্রী নিয়ে একটি আঠারবাড়ির দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি কালো রঙের মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খালেকের মৃত্যু হয়। পরে এ ঘটনায় গুরুতর আহত দুইজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা শাহাবুদ্দিনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত মুজিবুর রহমান (৩৫) নামে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান মিজানুর। দুর্ঘটনার পর পুলিশ মাইক্রোবাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে বলে জানান ‍ওসি।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ