1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বন্দুকধারীর হামলায় নিহত ৯

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১ ১০:৫৭ am

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান হোসে রেল ইয়ার্ডে বন্দুকধারীর হামলায় অন্তত নয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।

বুধবার (২৬ মে) স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। এসময় নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারীও মারা যান বলে জানিয়েছে সান্তা ক্লারা কাউন্টির শেরিফের কার্যালয়।

শেরিফের ডেপুটি কর্মকর্তা রাসেল ডেভিস সাংবাদিকদের বলেছেন, আমি এখন পর্যন্ত জানতে পেরেছি আটজন নিহত হয়েছে।তবে জানতে পেরেছি অনেকেই হতাহত হয়েছেন। এছাড়া যে ব্যক্তি প্রকাশ্যে গুলি করতে শুরু করেন তিনিও নিহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার সকাল পৌনে ৭টার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্রানজিট কর্মীরা। ঘটনাস্থল এখন বিপদমুক্ত এবং পুলিশ বলছে, গোলাগুলির ঘটনা নিয়ে তারা জানার চেষ্টা করছে। শিগগিরই এ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

স্যান জোসের মেয়র স্যাম লিকার্ডো গোলাগুলির ঘটনা নিয়ে টুইট করে জানিয়েছেন, গুলির ঘটনায় আহত অনেককে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ