
নীলফামারী সৈয়দপুরে পাঁচ বছর ৫ মাসের এক শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে। শিশুটির বাবা কাজী সবুজ নিজে বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে সৈয়দপুর থানায় মামলা দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা আনুমানিক ২টার দিকে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ল্যাট্রিনের পাশে। শিশুটির বাবা বাড়ি ওই ইউনিয়নের কাজী পাড়ায়। সূত্র মতে, ওই স্কুলের পাশে ডাঙ্গাপাড়ায় শিশুটি তাঁর দাদা বাড়িতে গিয়েছিল।
দুপুরের দিকে সমবয়সী আরো দুজন শিশুসহ স্কুল মাঠে খেলার সময় ডাঙ্গাপাড়ার মফিজুল ইসলামের বখাটে পুত্র মাহববুব হোসেন (২৪) শিশুটিকে জোর করে ল্যাট্রিনের পাশে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে। এ সময় শিশুটি কান্না করলে বখাটে ওই যুবক পালিয়ে যায়।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান বলেন ডাক্তারী পরীক্ষার শিশুটিকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে । সেই সাথে আসামীকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
ভিন্নবার্তা/এমএসআই