1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ছোট থেকেই আমার মধ্যে নারীসুলভ আচরণ কম : জেরিন খান

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মে, ২০২১ ৩:৪৯ am

সম্প্রতি ওটিটি-তে মুক্তি পাওয়া সিনেমায় সমকামী নারীর চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী জেরিন খান। আর ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করতে গিয়েই তিনি বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। সিনেমাটিতে অভিনয় করার প্রথম ধাপেই কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল তাকে। নির্মাতারা তাকে সেই চরিত্রে নিতে রাজি ছিলেন না। তবে তার কারণ জেরিন জানেন।

জেরিন খানের মতে, আগে যা যা কাজ করেছেন অভিনেত্রী, তার ইতিহাস খুব একটা ভালো নয়। আর সেজন্য সিনেমাতে সুযোগ পাওয়াটা সহজ নয় তার। কিন্তু অডিশন দেওয়ার পরে তাকে ফেরাতে পারেননি নির্মাতারা।

প্রথম বার সমকামী মহিলার চরিত্রে অভিনয় করলেন জেরিন। ভারতীয় গণমাধ্যমকে অভিনেত্রী জানালেন, এক বারের জন্যও জড়তা কাজ করেনি তাঁর মধ্যে। তিনি বলেন, ছোট থেকেই আমার মধ্যে মহিলাসুলভ আচরণ কম ছিল। সব সময়ে বলা হয়েছে, সেটা শুধরানো উচিত। কিন্তু সে আচরণই আজ অভিনয় করার সময়ে সাহায্য করল।

তবে তার মাথায় একাধিক কথা ঘুরছিল। প্রথমত, তিনি নিজে সমকামী নন। তাই কোথাও গিয়ে তার অভিনয় যদি বিশ্বাসযোগ্য না হয়? দ্বিতীয়ত, তার কোনো আচরণ যদি সমকামী মানুষের ভাবাবেগে আঘাত করে? কিভাবে সেই চিন্তাগুলোকে দূরে সরালেন তিনি? অভিনেত্রীর ভাষায়, ‘সমকামী হোক বা না হোক, মানুষ একইভাবে ভালোবাসে। তাই প্রেমের কথা মাথায় রেখেছি আমি।’ অভিনয় করতে গিয়ে তিনি কেবল প্রেমের প্রতি সৎ ছিলেন। বাকিটা নিজে নিজেই হয়ে গিয়েছে।

সূত্র: আনন্দবাজার।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ