1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ভারতকে ১১০ কোটি রুপি অনুদান দিল টুইটার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মে, ২০২১ ১১:৩৯ am

মহামারি করোনাভাইরাসের প্রকোপে বিপর্যস্ত ভারত। এ অবস্থায় দেশটির পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সসহ বিভিন্ন দেশ ও সংস্থা। এবার ভারতের পাশে দাঁড়াল মাইক্রোব্লগিং সাইট টুইটার।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, করোনা সঙ্কট বিপর্যস্ত ভারতকে ১ কোটি ৫০ লাখ ডলার অনুদান দিয়েছে টুইটার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১১০ কোটি রুপি। তবে কেন্দ্রীয় সরকারের তহবিলে নয়, বরং স্বেচ্ছাসেবী সংস্থা কেয়ার, এইড ইন্ডিয়া এবং সেবা ইন্টারন্যাশনাল ইউএসএ-কে ওই টাকা ভাগ করে দেয়া হয়েছে।

সোমবার (১০ মে) টুইটারের নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক প্যাট্রিক ডোরসে এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘ভারতে করোনা সঙ্কট সামাল দিতে কেয়ার, এইড ইন্ডিয়া ও সেবা ইউএসএ-র মধ্যে ১ কোটি ৫০ লাখ ডলার ভাগ করে দেয়া হয়েছে।’

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ব্রিটেনও ভারতের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে। করোনা সংক্রমণ উদ্বেগজনক পরিস্থিতিতে যাওয়ায় আন্তর্জাতিক মহলে সাহায্যের আবেদন করে ভারত। সেই আবেদনে সাড়া দিয়ে ভারতে অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেনট্রেটর পাঠিয়েছে ব্রিটেন।

এছাড়া ইউরোপীয় ইউনিয়ন, ইসরায়েল এবং জার্মানিও ভারতকে সাহায্য করার আশ্বাস দিয়েছে। প্রাথমিক পর্যায়ে ব্রিটেন থেকে প্রয়োজনীয় ওষুধ ভারতে এসেছে। এছাড়া ১০০টি ভেন্টিলেটর ও ৯৫টি অক্সিজেন কনসেনট্রেটরও পাঠিয়েছে তারা।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ