1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

চাপ বাড়লে ফেরি বাড়ানো হবে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মে, ২০২১ ১১:০১ pm

ঘাটে গাড়ি ও যাত্রীর চাপ বুঝে ফেরির সংখ্যা বাড়ানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সোমবার (১০ মে) সংস্থার চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, মরদেহবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পারাপারের সময় মানুষ হুড়মুড়িয়ে উঠে যাচ্ছেন। ফলে ঘাটে জরুরি যান আটকা পড়ে যাচ্ছে। এ জন্যই যে ঘাটে প্রয়োজন মনে হবে, সে ঘাটে ফেরি বাড়ানো হবে।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বর্তমানে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ১৬টি ফেরি সচল। যার মধ্যে মরদেহবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স ও জরুরি প্রয়োজনের গাড়ির জন্য তিনটি ফেরি দিনে চলাচল করে। আর রাতে প্রয়োজন মোতাবেক পণ্যবাহী ফেরি চলাচল করে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি আছে ১৭টি। এ রুটেও দিনে দু-তিনটি ফেরি জরুরি প্রয়োজনে চলাচল করতো।

ভিনন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ