1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাজধানীর তিন হাসপাতালে র‌্যাবের অভিযান, জরিমানা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১ ৭:২৭ pm

রাজধানীর কদমতলী ও ডেমরা এলাকায় তিনটি হাসপাতালে অভিযান চালিয়ে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাব–১০ এর এএসপি (মিডিয়া) এনায়েত কবীর সোয়েব শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর কদমতলী ও ডেমরা এলাকায় বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করে।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের নেতৃতে ভ্রাম্যমাণ আদালত অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোম প্রতিষ্ঠার অপরাধে ফ্রেন্ডশিপ স্পেশালাইজড হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার মাতুয়াইলকে চার লাখ পঞ্চাশ হাজার টাকা, দি ঢাকা ইসলামিয়া হাসপাতাল ডেমরাকে দুই লাখ টাকা ও মাল্টি কেয়ার নার্সিং হোমকে নগদ দুই লাখ টাকা জরিমানা করে।

এনায়েত কবীর সোয়েব আরও জানান, দীর্ঘদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা রাজধানীর ডেমরা ও কদমতলী এলাকায় এসব অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও নার্সিং হোম প্রতিষ্ঠা করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ