1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

কুষ্টিয়ায় সাংবাদিককে সপরিবারে হত্যার হুমকি, থানায় জিডি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১ ৭:০১ pm

কুষ্টিয়ার এক স্থানীয় সাংবাদিককে ফোন করে প্রাণনাশের হুমকি দিয়েছেন অজ্ঞাত এক নারী। সাংবাদিক শেখ হাসান বেলাল এ ঘটনায় থানায় জিডি করেছেন। বেলাল আরটিভির কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার। তিনি কুষ্টিয়া ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবের সভাপতিও।

বেলাল জানান, রবিবার বিকেল ৫টার দিকে তার স্ত্রীর মোবাইল ফোনে কল করেন এক নারী। ওই নারী নিজের পরিচয় না দিয়ে তার স্ত্রীকে সপরিবারে হত্যার হুমকি দেন। ওই নারী ফোনে হুমকি দিয়ে বলেন, তোর স্বামী আমাদের পেছনে লাগছে। তাকে থামতে বল, তা না হলে তোর স্বামীসহ তোর পরিবারের কী অবস্থা হবে তুই চিন্তাও করতে পারবি না। যেখান থেকে আসছে সেখানে পাঠিয়ে দেব।’

বেলাল বলেন, ‘ঘটনার পর থেকে পরিবারসহ নিরাপত্তাহীনতার মধ্যে আছি।’ তিনি তার পরিবারের নিরাপত্তার দাবি জানান। পাশাপাশি হুমকিদাতাকে খুঁজে বের করারও দাবি জানান বেলাল।

এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন, ‘সাংবাদিকদের এমন হুমকি প্রত্যাশা করি না। তদন্ত করে দ্রুত হুমকিদাতাকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ