1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঈদে সিনেমাওয়ালার ইউটিউবে আসছে ‘ফ্যামিলি এক্সপ্রেস’

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১ ১২:৩২ am

ছয়টি নাটক নিয়ে নির্মাণ করা হয়েছে বিশেষ সিরিজ ‘ফ্যামিলি এক্সপ্রেস’। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও তার সহকারীরা নাটকগুলো পরিচালনা করেছেন।

প্রযোজনা করেছে সিনেমাওয়ালা।
ছয়টি নাটকের নাম হলো- ‘অ্যাওয়ার্ড’, ‘ব্রাদার অ্যান্ড সিস্টার’, ‘সিকিউরিটি গার্ড’, ‘ইয়েস নো ভেরি গুড’, ‘ইমপসিবল’ এবং ‘পেপার গার্ল’।

সিরিজটি প্রসঙ্গে রাজ বলেন, সিনেমাওয়ালা টিমে আমার সহকারী পরিচালকদের আমি পরিবারের সদস্যই ভাবি। আমরা সবাই মিলে পারিবারিক বন্ধনগুলোকে কেন্দ্র করে নতুন নাটকগুলো বানিয়েছি। তাই সিরিজটির নাম রেখেছি ‘ফ্যামিলি এক্সপ্রেস’।

করোনাকালে এসব গল্প পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলেও জানান তিনি।

নাটকগুলোতে ব্যবহৃত গানগুলো লিখেছেন জনি হক, মাহমুদ মানজুর ও রাশেদ রাব্বি। সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ, মার্সেল, সৈয়দ নাফিস। গানে কণ্ঠ দিয়েছেন কোনাল, মার্সেল, সৈয়দ নাফিস, এমএনইউ রাজু। একটি গানের কথা, সুর ও কণ্ঠ রবিনের।

নির্মাতা জানান, আসন্ন ঈদুল ফিতরে সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে ‘ফ্যামিলি এক্সপ্রেস’ সিরিজের নাটকগুলো প্রকাশ পাবে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ