1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১ ১:১২ pm

ভিন্নবার্তা প্রতিবেদক: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে মোহাম্মদপুর রাহমানিয়া মাদরাসা থেকে তুলে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। মাদ্রাসার একটি সূত্র এতথ্য জানিয়েছেন।

সূত্র জানায় জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে বেলা ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। মাওলানা মামুনুল হককে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যম নিশ্চিত করেছেন হেফাজতের প্রচার সম্পাদক নোমান ফয়জী।

অপরদিকে মাওলানা মামুনুল হককে মোহাম্মদপুর রাহমানিয়া মাদরাসা থেকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি ইফতেখার ইসলাম। তেজগাঁও জোনের ডিসি হারুন অর রশিদও গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতারের পর তেজগাঁও বিভাগের উপ-কমিশনারের কার্যালয়ে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৩ এপ্রিল সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্ট কাণ্ডের পর থেকেই মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করছিলেন মামুনুল হক। ঘটনার পর থেকেই পুলিশ তাকে নজরদারির মধ্যে রেখেছিল। এ ঘটনার পর হেফাজতের বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়।

ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ