
গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন। হবিগঞ্জের লাখাই উপজেলার গুনিপুর গ্রামে রোববার (১১ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ডাকাতদের পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুল ইসলাম।
স্থানীয়রা জানান, শনিবার (১০ এপ্রিল) রাতে একদল ডাকাত উপজেলার গুনিপুর গ্রামে ডাকাতি করতে যায়। এ সময় গ্রামবাসী তাদের ধাওয়া করে দুইজনকে আটক করে গণপিটুনি দেয়।
ভিন্নবার্তা/এমএসআই