
লকডাউনে ব্যাংকিং আওয়ারের সঙ্গে সমন্বয় করে পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম।
রোববার (৪ এপ্রিল) বিকেলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বলেন, কমিশন সিদ্ধান্ত নিয়েছে লকডাউনে ব্যাংকিং আওয়ারের সঙ্গে সমন্বয় করে পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্থাৎ দুই ঘণ্টা লেনদেন চলবে। আগামীকাল থেকেই এটি কার্যকর হচ্ছে।
এদিকে রোববার লকডাউন আতঙ্কে পুঁজিবাজারে সূচকের ব্যাপক পতন হয়েছে। এদিন ডিএসইর সূচক ডিএসইএক্স ১৮১ পয়েন্ট কমেছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ