1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

রাজধানীতে গণপরিবহনের জন্য হাহাকার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১ ১:২৮ pm

করোনার কারণে গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনায় রাজধানী জুড়ে দুর্ভোগ দেখা গেছে। বাস এলেই আগে উঠার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন লোকজন। কিন্তু বাসে উঠতে পারাটা অনেকটা ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারো ভাগ্যে মিলছে কেউ হতাশ হচ্ছেন বারবার। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও বাসে উঠতে পারছেন না কেউ কেউ। নারী ও বয়স্ক ব্যক্তিদের দুর্ভোগ বলাই বাহুল্য। আবার যে সব বাসে অগ্রিম টিকেট কেটে লাইন ধরে উঠতে হয়, তাদের লাইনের দৈঘ্য শতক ছাড়িয়ে যেতে দেখা গেছে। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে হতাশ গয়ে পড়ছে, কিন্তু পুর্ববর্তী স্পপেজ থেকে বোঝাই হয়ে আসছে নির্দিষ্ট আসন।

এমন চিত্র দু’ একটি বাস স্টপেজের না। বৃহস্পতিবার (১ এপ্রিল) অফিস টাইমে রাজধানীর মিরপুর-১০, মিরপুর-১, মাজাররোড, টেকনিক্যাল, শ্যামলী, কলেজগেইট, আসাদগেইট, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, কলাবাগান, ঝিগাতলা, রাইফেল স্কয়ার, সাইন্সল্যাব, বাটা সিগন্যাল, বাংলামোটর, শাহবাগ, কাকরাইল ও পল্টন ঘুরে এমন চিত্র নজরে এসেছে। প্রত্যেক বাস স্টপেজে শত শত যাত্রী বাসের জন্য ছুটাছুটি করছেন।

কল্যাণপুর বাস স্ট্যান্ডে অপেক্ষারত বীমা কর্মী নাসরিন খাতুন বলেন, সকাল ৯টায় এসেছি বাস স্ট্যান্ডে, এক ঘণ্টা গত হয়েছে গাড়িতে উঠতে পারিনি। প্রত্যেকটি বাসে আগেই সিট পুর্ণ করে আসছে। এখানে এসে দাঁড়াচ্ছে না। মাঝে মধ্যে দু’একটি বাস একাদজন যাত্রী নিতে দাঁড়ালেই সবাই হুমড়ি খেয়ে পড়ছে। ছেলেরা কেউ কেউ হুড়োহুড়ি করে উঠতে পারলেও মেয়েদের জন্য ভীষণ যন্ত্রণার হয়ে গেছে।

নাসরিন খাতুন আরও বলেন, আগে উবার কিংবা পাঠাও সার্ভিসের বাইক নিতে পারলেও আজকে সেই সেবাও বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে এমন সিদ্ধান্ত মোটেই ঠিক হয়নি। আগে অফিস রেশনিং করাটা জরুরি ছিল।

বাসগুলোতে গতকালের চেয়ে আজকে বেশি স্বাস্থ্য বিধি মানার প্রবণতা লক্ষ্যণীয়। বেশিরভাগ বাসেই মোটামুটি অর্ধেক আসন খালি দেখা গেছে। তবে লোকাল বাসগুলোর মধ্যে এই প্রবণতা খানিকটা কম। আবার লেগুনায় বরাবরেই মতোই বোঝাই করার পাশাপাশি পাদানিতে দাঁড়িয়ে লোক বহন করতে দেখা গেছে। মিরপুর-১ নম্বর থেকে দুয়ারীপাড়া ও ষাট ফুট রোডে চলাচলকারি লেগুনায় স্বাস্থ্য বিধি মানার কোনো আলামত পাওয়া যায় নি।

আবার ভাড়ার ক্ষেত্রেও রয়েছে বাড়তি আদায়ের অভিযোগ। ৬০ শতাংশ ভাড়া বেশি নেওয়ার কথা থাকলেও প্রায় ক্ষেত্রেই দ্বিগুণ আদায় করার অভিযোগ পাওয়া গেছে। নজরুল মিয়া কারওয়ান বাজার থেকে উঠেছেনশেকড় অটো সার্ভিসের বাসে। নিত্যদিনের মতো গন্তব্য মতিঝিল, অন্যদিন ১০ টাকা ভাড়া দিলেও আজকে তার থেকে ২০ টাকা আদায় করেছে সুপারভাইজার। প্রতিবাদ করতে চাইলে বলেছে, আগেই কম ভাড়া নিয়েছে তাই এখন ২০ টাকা দিতে হবে। না হলে বাস থেকে নেমে যান। বহু কষ্টে বাস পেয়েছেন নেমে গেলে আবার পাবেন কিনা, সেই শঙ্কায় ২০ টাকা দিয়ে যাত্রা করেছেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ