1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, সংঘর্ষ-উত্তেজনা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১ ১১:৪২ am

ভিন্নবার্তা প্রতিবেদক: ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে হরতাল পালন করছে হেফাজতে ইসলামী বাংলাদেশ। রোববার সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রামের সাইনবোর্ড এলাকায় গিয়ে দেখা যায় সড়ক অবরোধ করে রেখেছে কয়েক শ’ হেফাজতের কর্মী। পরে পুলিশ, র‌্যাব ও বিজিবির কয়েকটি ইউনিট এসে সড়ক থেকে হেফাজত কর্মীদের সরিয়ে দেয়। ফলে ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের যান চলাচল কিছুক্ষণের জন্য স্বাভাবিক হয়।

এ সময় সাবেক রেলমন্ত্রী মজিবুল হকের গাড়ি বহর কুমিল্লার দিকে যেতে দেখা যায়। কিন্তু সাইনবোর্ড থেকে মাত্র ১ কিলোমিটার সামনে মিজমিজি সাহেব পাড়া এলাকার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ফেলে হেফাজত কর্মীরা। ফলে আবারো পুরো রাস্তার যান চলাচল বন্ধ হয়ে যায়। এই নিউজ লেখা পর্যন্ত সাইনবোর্ড থেকে চিটাগাংরোড পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১০০ মিটার পর পর কয়েক শ’ হেফাজত নেতাকর্মীকে অবস্থান নিয়ে থাকতে দেখা যায়।

এ সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে পুলিশ হেফাজতে ইসলামের নেতাকর্মীদের লক্ষ্য করে ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়লে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এখনো পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলছে।

উল্লেখ্য, মোদিবিরোধী আন্দোলনে পুলিশের গুলি ও সরকারদলীয় নেতাকর্মীর হামলায় নিহত নেতাকর্মীর হত্যার প্রতিবাদে হেফাজতে ইসলামী এ সকাল সন্ধ্যা হরতালের আহ্বান করে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ