1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বরযাত্রীবাহী নৌকার সঙ্গে বালুবোঝাই নৌকার সংঘর্ষ, নারীর মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১ ৩:২৯ am

বরযাত্রীবাহী নৌকার সঙ্গে বালুবোঝাই নৌকার মুখোমুখি সংঘর্ষে রবিবার ফাতেমা বেগম (৬২) নামে এক নারী নিহত হয়েছেন। গাইবান্ধা সদরের কামারজানীতে ব্রহ্মপুত্র নদে এই নৌ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত স্বাধীন নামে এক শিশু (৭) কে গাইবান্ধা জেনারেল হাসপাতাল থেকে রাত ১১টার দিকে রংপুর মেডিক্যাল কলেজে রেফার্ড করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাতে বরযাত্রীবাহী নৌকাটি সুন্দরগঞ্জের শ্রীপুর ইউনিয়নের কুরুয়াবাদা থেকে গাইবান্ধা সদরের কামারজানির পাড়দিয়ারা যাচ্ছিল। কামারজানী বন্দর এলাকা থেকে কিছু দূর যাওয়ার পর অপরদিকে আসা একটি বালুবোঝাই বড় নৌকা বরযাত্রীবাহী নৌকার ওপর উঠে যায়। বর লিটন মিয়ার বন্ধু জাহিদুল জানান, এসময় নৌকায় থাকা ১৫-১৬ জন যাত্রীর মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাদের মধ্যে ফাতেমা বেগম ও সাত বছরের শিশু স্বাধীনকে স্থানীয় লোকজন গাইবান্ধা হাসপাতালে পাঠান।

গাইবান্ধা হাসপাতালের জরুরী বিভাগের মেডিক্যাল অফিসার ডা. সুজন পাল বলেন, ফাতেমা বেগম হাসপাতাল আসার আগেই মারা যান। আর শিশু স্বাধীনকে রাত ১১টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ফাতেমার বাড়ি সদরের মালিবাড়িতে। তিনি বরের নানি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রাফিউল আলম এলাকা ঘুরে জানান, ঘটনাটি মর্মান্তিক। পরে তিনি ফাতেমার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পরিবারটিকে আর্থিক সহায়তা দেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ