1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

মৌসুমি রোগ হয়ে উঠতে পারে করোনা: জাতিসংঘ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১ ৭:৪০ am

করোনার প্রকোপ বেড়েই চলেছে। আতঙ্ক বাড়াচ্ছে ভাইরাসটির ভিন্ন ভিন্ন ধরন। বৃহস্পতিবার এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, করোনা একটি মৌসুমি রোগে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। করোনা সংক্রমণে আবহাওয়া ও বায়ুমানের প্রভাব নিয়ে বিশেষজ্ঞ-দলের গবেষণার প্রথম রিপোর্টে এটির মৌসুমি রোগে পরিণত হওয়ার কথা বলা হয়েছে। জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল করোনার গতিপ্রকৃতি নিয়ে প্রথমবারের মতো এ প্রতিবেদনটি তৈরি করেছে।

জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার ১৬ সদস্য নিয়ে গঠিত হয় বিশেষজ্ঞ দলটি। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ওপর আবহাওয়া ও বায়ুমানের সম্ভাব্য প্রভাব নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে সেসব রহস্য উদ‌ঘাটনের চেষ্টা করে এ দলটি। এক বিবৃতিতে তারা বলেছে, কভিড-১৯ মৌসুমি রোগ হয়ে উঠার যথেষ্ট প্রমাণ রয়েছে। করোনা বহু বছর মানবজাতিকে ভোগাবে।

এই গবেষণায় উল্লেখ করা হয়েছে, শ্বাস যন্ত্রের ভাইরাল সংক্রমণ সাধারণত মৌসুমি হয়ে থাকে। ল্যাবরেটরির গবেষণায় দেখা গেছে ভাইরাসটি ঠাণ্ডা, শুকনো এবং যেখানে আলট্রা-ভায়োলেট রেডিশেয়ন নিম্ন পর্যায়ে সেখানে বেশি সময় টিকে থাকতে পারে। তবে আবহাওয়া করোনার সংক্রমণকে কতোটুকু প্রভাবিত করে তা এখনও স্পষ্ট নয়।
বিশেষজ্ঞ দলটির কো-চেয়ার ও যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বেন জেইটচিক বলেন, করোনা রহস্যময়। ভাইরাসটি অনেকবার তার ধরন বদলেছে। গত গ্রীষ্মে যেমন বিভিন্ন দেশে করোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তেমনি এই গ্রীষ্মেও যে ছড়াবে না তা বলা যাচ্ছে না। আবহাওয়া ও জলবায়ু পরিস্থিতির ওপর নির্ভর করে করোনার বিধিনিষেধ কঠোর বা শিথিল করা ঠিক হবে না বলে জানিয়েছে বিশেষজ্ঞ দলটি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ