1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

প্রেম মেনে না নেওয়ায় প্রেমিক যুগলের গোপনাঙ্গে আঘাত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১ ২:০১ pm

চাঁদপুরে হাজীগঞ্জ উপজেলায় প্রেম মেনে না নেওয়ায় এক প্রেমিক যুগল আত্মহত্যার চেষ্টা করেছে। শনিবার রাতে উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের তারাপাল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

আত্মহত্যার উদ্দেশে প্রেমিক রমজান (২৪) ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ ও গলাসহ শরীরের বিভিন্ন স্থানে এবং প্রেমিকা (১৮) তার গলায় আঘাত করে গুরুতর আহত হন।

অবস্থা আশঙ্কাজনক অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত প্রেমিক রমজান ওই গ্রামের মনিরুল ইসলামের ছেলে এবং প্রেমিকা একই গ্রামের আব্দুল হান্নানের মেয়ে। তারা সম্পর্কে চাচাতো জেঠাতো ভাইবোন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে; কিন্তু রমজান ও ওই কিশোরীর প্রেমের সম্পর্ক দুই পরিবার মেনে নেয়নি।

সম্প্রতি ওই কিশোরীকে বিয়ের প্রস্তাব পাঠান রমজান। কিন্তু দুই পরিবারের অভিভাবকরা তা মেনে নেননি। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার সন্ধ্যায় রমজান তার বাড়ির টয়লেটের দরজা বন্ধ করে নিজের গোপনাঙ্গ, গলা এবং বাম হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

একই সময়ে প্রেমিকা নিজের বাড়ির ঘাটলায় ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা সোয়েদ আহমদ জানান, ধারালো অস্ত্রের আঘাতে রমজানের গোপনাঙ্গ ৯০ শতাংশ কাটা পড়েছে এবং গলার ডান পাশে ও হাতে মারাত্মক জখম হয়েছে। পিংকির গলায় ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হয়েছে।

তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ