
বাগেরহাটের মোংলা উপজলার পশুর নদীতে তলা ফেটে প্রায় ৭০০ টন কয়লাবোঝাই একটি কার্গো জাহাজডুবির ঘটনা ঘটেছে। শনিবার রাত ১১টার দিকে পশুর নদীর বানীশান্তা ও কানাইনগর এলাকায় এমভি বিবি-১১৪৮ নামের কার্গো জাহাজটি ডুবে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ডুবে যাওয়া কার্গো জাহাজের মাস্টার ওসমান আলী জানান, মোংলাবন্দরের বিদেশি জাহাজ এমভি জসকো থেকে কয়লাবোঝাই করে কার্গো জাহাজ এম. ভি বিবি-১১৪৮ যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসে।
রাত ১১টার দিকে বানীশান্তা ও কানাইনগর এলাকায় পৌঁছলে তলা ফেটে কার্গোটি ডুবে যায়। এ সময় জাহাজের মাস্টারসহ ১০ স্টাফ ও একজন নিরাপত্তাকর্মী সাঁতরে তীরে উঠে যায়। এদিকে জাহাজটি উদ্ধারকাজ শুরু না হলেও ঘটনাস্থলে মার্কিংয়ের ব্যবস্থার কাজ শুরু করার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
ভিন্নবার্তা ডটকম/এসএস