1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শিয়ালের মতো নয়, বাঘের মতো মরতে চাই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১ ১১:৫০ pm

শিয়ালের মতো নয়, বাঘের মতো মরতে চাই বলে মন্তব্য করেছেন, নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বলেছেন, সাংবাদিক মুজাক্কির হত্যার ন্যায়বিচার না হলে, বিচারের নামে জজ মিয়া নাটক করা হলে, আমার কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে এবং আমার আটক চার নেতাকর্মীকে মুক্তি দেয়া না হলে কোম্পানীগঞ্জে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে। আর এর দায়ভার নোয়াখালী জেলার ডিসি, এসপি, কোম্পানীগঞ্জের ইউএনও এবং কোম্পানীগঞ্জ থানার ওসিকে নিতে হবে।

এ সময় তিনি সাংবাদিক মুজাক্কির হত্যাকাণ্ডের ন্যায়বিচারের স্বার্থে জুডিশিয়াল তদন্তের দাবি জানিয়ে বলেন, শিয়ালের মতো মৃত্যু চাই না। সিংহের গর্জন করে বাঘের মতো মরতে চাই।

শুক্রবার বিকালে বসুরহাট পৌরসভা মিলনায়তনে করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে জনসচেতনতামূলক সমাবেশে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পেয়ে দলীয় কর্মকাণ্ড স্থগিত থাকায় করোনা ভ্যাকসিন জনসচেতনতামূলক সমাবেশ করছি।

এ সময় তিনি উপস্থিত দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের স্বাক্ষর গ্রহণ করেন। স্বাক্ষর গ্রহণ শেষে তিনি বলেন, বাড়ি বাড়ি গিয়ে করোনা ভ্যাকসিন গ্রহণের জন্য জনগণকে উদ্বুদ্ধ করবেন। আর আমি যে যে ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছি সেসব প্রার্থীর পক্ষে ভোট চাইবেন।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ