
পাবনার চর তাহেরপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৬৯ বছর।
মঙ্গলবার রাতে নিজ বাসায় স্ট্রোক করলে পাবনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে সিরাজগঞ্জের এনায়েতপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ মেয়ে ও ২ ছেলে রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর ছোট ভাই দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য তোফাজ্জল হোসেন জানান, বুধবার বাদ জোহর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মহান মুক্তিযুদ্ধে মরহুম ইউসুফ আলী পাবনা, কুষ্টিয়া ও যশোহরের সুজানগর এলাকায় বীরত্বের সাথে অংশ গ্রহণ করেন।
ভিন্নবার্তা/এমএসআই