1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

শাহজাদপুর এনায়েতপুরের তাঁত শিল্প ধ্বংসের মুখোমুখি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১ ১০:৩৮ pm

ভাল নেই কষ্টে দিন পার করছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ও এনায়েতপুরের থানার আওতাধিন তাতপল্লি খ্যাত উক্ত এলাকার তাঁত শ্রমিক ও মহাজনরা। বিষেশ করে পুকুরপাড়, রুপপুর, শান্তিপুর, দাবারিয়া, প্রাননাথপুর, মনিপুরামপুর, পারকোলা ,রামবাড়ি, খঞ্জনদিয়ার,হামলাকোলাা, হাসাকোলা।

এনায়েতপুরের,খুকনি,শিবপুর,গোপীনাথপুর, রুপসি তাঁত শ্রমিকরা,মানবেতর জীবন যাপন করছে তারা। তাঁত নির্ভর জেলা সিরাজগঞ্জের, শাহজাদপুর উপজেলা ও এনায়েতপুরের মানুষের এক মাত্র কর্মই হল তাঁত শিল্প । অন্য কোন কাজ না জানায় তারা কর্মহীন হয়ে পরেছে। ফলে তাদের সংসার চালানোর কষ্ট সাধ্য হয়ে পরেছে। কাজের কোন পথ খোলা না থাকায় তারা রাজধানির বুকে পাড়ি দিচ্ছে।এতে করে তাঁত শিল্প আজ ধ্বংসের মুখে।

তাঁত মালিকদের ভাষ্য অনুযায়ী জানা যায় একটি শাড়ি কাপর তৈরি করতে আগে খরচ হতো ৪০০টাকা সেই শাড়ি বর্তমানে ৫০০/৫৫০ টাকার মত খরচ হচ্ছে। খরচ বৃদ্ধি পাওয়ায় ক্রেতা সংকট পরেছে তাঁত মালিকরা, এমতা অবস্থায় কাপর উৎপাদন করতে আগ্রহ হারাচ্ছে সাধারণ তাঁত মালিকরা। স্থানীয় এক তাঁত শ্রমিক কুরবান সেখ বলেন তাঁতের কাজ না থাকায় আমি সপরিবারে নারায়ণগন্জে চলে যাচ্ছি, এখানে থাকলে না খেয়ে মরতে হবে। তিনি আরো বলেন আমার মত অনেক তাঁত শ্রমিক এলাকা ছাড়া হয়েছে।
এলাকার কিছু কাপর ব্যবসায়ি বলেন বাইরের ক্রেতা না আসার কারনে কাপর বিক্রি করতে পারছিনা, ফলে মহাজনদের নিকট থেকে কাপর নিতে পারছিনা,ফলে তারা কাপর উৎপাদন কমিয়ে দিয়েছে।

স্থানীয় এক মহাজন বলেন, কাপর বিক্রি করতে না পারলে কাপর উৎপাদন করে কি করব। তা ছাড়া সুতার দাম অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পাবার কারনে খরচের মাত্রা বেরে গেছে, আমরা এখন কি করতে পারি? এমতা অবস্থায় তাঁত বন্ধ করে দেওয়ার উপক্রম হয়েছে। এ ভাবে চলতে থাকলে তাঁত শিল্প সময়ের ব্যাবধানে ধ্বংসের মুখোমুখি হয়ে পরবে বলে মনে করেন এ অঞ্চলের মানুষ। তাই তাত শিল্পকে আরও শক্তিশালী করতে আশু প্রদক্ষেপ জরুরি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ