
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২১ সালের ২৭ মার্চ মার্চ ঢাকায় আনুষ্ঠানিক বৈঠকে করতে পারেন বলে জানিয়েছে পররাষ্ট্র সচিব মাসুস বিন মোমেন।
তিনি নয়াদিল্লি সফর শেষে রোববার (৩১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকেরা এ সব জানান।
শুক্রবার (২৯ জানুয়ারি) নয়াদিল্লিতে ভারত ও বাংলাদেশ বৈদেশিক অফিস পরামর্শ (এফওসি) বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকী স্মরণে অনুষ্ঠানগুলো আলোচনা করা হয়েছে।
পররাষ্ট্র সচিব জানান, দুই প্রধানমন্ত্রীর মধ্যে শীর্ষ বৈঠকের আগে বাংলাদেশ ও ভারত চারটি সচিব পর্যায়ের বৈঠক করবে।
পানি সম্পদ সচিবদের মধ্যে বৈঠকটি নয়াদিল্লিতে এবং বাণিজ্য, স্বরাষ্ট্র ও নৌ পরিবহন সচিব পর্যায়ের বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হবে।
শীর্ষ বৈঠকে স্বাক্ষরিত হওয়ার জন্য চার থেকে পাঁচটি সমঝোতা স্মারক নিয়ে কাজ করছে দুই দেশ এবং চারটি সচিব পর্যায়ের বৈঠক থেকে ইনপুটসহ দ্বিপাক্ষিক দলিলের সংখ্যা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শঙ্কর বাংলাদেশ সফরে আসতে পারেন।
ভিন্নবার্তা/এমএসআই