1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

বহিষ্কার করলেও অপরাজনীতির বিরুদ্ধে কথা বলেই যাবো

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১ ১২:১৩ am

আমাকে বহিষ্কার করলেও অপরাজনীতির বিরুদ্ধে কথা বলব : কাদের মির্জা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই ও নোয়াখালীর বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, ‘আমাকে দল থেকে বহিষ্কার করলেও আমি অপরাজনীতির বিরুদ্ধে কথা বলে যাব।’

তিনি বলেন, ‘আমি অপরাজনীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি ও চাকরি বাণিজ্যসহ সকল প্রকার অপকর্মের বিরুদ্ধে কথা বলেছি। এজন্যই আজ আমি খারাপ হয়ে গেছি। আমরা কখনও অপরাজনীতির কাছে মাথানত করব না।’

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে বসুরহাট পৌরসভার রুপালী চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাদের মির্জা বলেন, ‘দলের হাই কমান্ড থেকে আমাকে আশ্বস্ত করা হয়েছে, নোয়াখালীর অপরাজনীতির বিরুদ্ধে উনারা ব্যবস্থা নিবেন। উনারা দায়িত্ব নিয়েছেন তাই আমি কোম্পানীগঞ্জের হরতাল ও ঢাকায় সাংবাদ সম্মেলন প্রত্যাহার করেছি।’

চট্টগ্রামের নির্বাচন কোনো নির্বাচনই নয় মন্তব্য করে তিনি বলেন, ‘চট্টগ্রাম সিটি নির্বাচনে তিন-তিনটি মায়ের বুক খালি হয়েছে। এটা কোনো নির্বাচন হতে পারে না। চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কমতি নেই। তারপরও কেনো হত্যা, খুন, হানাহানির মাধ্যমে বিজয় অর্জন করতে হবে। আমরা এ রকম ভোট বাংলাদেশের কোথাও দেখতে চাই না।’

কাদের মির্জা বলেন, ‘বসুরহাটে নির্বাচন আমরাও করেছি। কোনো সাংবাদিক বলতে পারেনি কারও গায়ে একটি আঁচড় লেগেছে। প্রধানমন্ত্রী দেশে এত উন্নয়ন করেছেন খুনোখুনি করে ক্ষমতায় যাওয়ার জন্যে নয়। মানুষের সুখে-দুঃখে, বিপদে-আপদে পাশে থেকে মন জয় করতে হবে।’

নোয়াখালী-৪ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবারকে ‘রাজাকারের ফ্যামিলি’ বলে মন্তব্য করায় কোম্পানীগঞ্জে হরতাল ও ঢাকায় সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিলেন বসুরহট পৌরসভার নব-নির্বাচিত মেয়র আব্দুল কাদের মির্জা।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ