1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও কার্যকরে গুরুত্বারোপ পররাষ্ট্র উপদেষ্টার ৯ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কবার্তা রৌমারীতে পুলিশের উপস্থিতিতে তেল নিয়ে কিলঘুষি ভিডিও করায় সাংবাদিককে হুমকি ঢাকাকে ‘ক্লিন ও গ্রিন সিটি’ করতে সরকারের ১২ পরিকল্পনা জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন মৌলভীবাজারে আকস্মিক বন্যায় পানিবন্দি হাজারো মানুষ সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক খাতের মত সুযোগ-সুবিধা দেবো: অর্থমন্ত্রী

বিদ্যুতের তার ছিঁড়ে ঘরে আগুন, দুই সন্তানসহ পুড়ে মরলেন স্বামী-স্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১ ১২:১৭ am

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিদ্যুতের তার ছিঁড়ে ঘরে আগুন লেগে একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের পূর্বাচল উপ-শহরের ১১ নম্বর সেক্টরের কুমারটেক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাছুম (৪০), তার স্ত্রী সীমা (৩২) এবং দুই ছেলে রাসেল (১৭) ও রহমতউল্লাহ (১০)।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, রাত সাড়ে ৯টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পূর্বাচল স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। বিদ্যুৎ বিভাগের ডেসকো ও পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্ট লাইন থেকে স্পার্ক করে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। বৈদ্যুতিক তারের শর্ট সার্কিট থেকে ছুপড়ি ঘরে অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারে চারজন দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুশরাত জাহান জানান, ডেসকোর হাই ভোল্টেজের তার ছিঁড়ে পল্লী বিদ্যুতের তারের ওপর পড়লে সেখান থেকে তারগুলো ঘরের চালে পড়ে শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ