1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্যের পদত্যাগ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১ ৬:৫১ pm

সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল দেবাশীষ ভট্টাচার্য পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার বিকেলে দেবাশীষ ভট্টাচার্য নিজেই এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, `ব্যক্তিগত কারণে আমি ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছি। গতকাল (বুধবার) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছি।’ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের রাষ্ট্রের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা দায়িত্ব পালন করে থাকেন।

এর আগে চলতি বছরেই দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেছিলেন।

২০১৯ সালের ২১ জুলাই দেবাশীষ ভট্টাচার্যসহ ৭০ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয় সরকার। এর মধ্যে ৩১ জন নতুন নিয়োগ, ৩২ জনকে পুনরায় নিয়োগ ও ৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল থেকে পদোন্নতি দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ