1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আগামী দু’দিন রাতের তাপমাত্রা আরো বাড়বে!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারী, ২০২১ ১২:১৯ am

সারাদেশে আগামী দুইদিন (৪৮ ঘণ্টা) রাতের তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে রংপুর বিভাগসহ নওগাঁ, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা এবং শ্রীমঙ্গল অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুস্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

শনিবার (০২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে আরও জানানো হয়, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তীত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রংপুর বিভাগের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটিতে ৩০ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া ঢাকা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল গোপালগঞ্জে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

ময়মনসিংহ বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সদরে ১১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল নেত্রকোনায় ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

চট্টগ্রাম বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে ৩০ ডিগ্রি সেলসিয়াস।

সিলেট বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেট সদর ও শ্রীমঙ্গলে ২৮ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বদলগাছীতে ৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বগুড়ায় ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

রংপুর বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

খুলনা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যশোর ও চুয়াডাঙ্গায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আর বরিশাল বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সদরে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়ায় ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

লাইটনিউজ/এসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ